• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণে সন্তুষ্ট বিএনপি: ফখরুল

নিজস্ব প্রতিবেদক    ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৬ এ.এম.
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে ভাষণ দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার বক্তব্যে আগামী ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে স্পষ্ট ও জোরালো বার্তা থাকায় বিএনপি সন্তোষ প্রকাশ করেছে।

শুক্রবার রাতে নিউইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টার অবস্থান যথেষ্ট জোরালো ছিল কি না-এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, “আমাদের কাছে মনে হয়েছে তার ভাষণে এটি খুবই জোরালোভাবে এসেছে। ফেব্রুয়ারির নির্বাচনের বিষয়ে এখন আর কোনো সংশয় নেই। রাজনৈতিক দলগুলো নিশ্চিত যে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।”

তিনি আরও বলেন, “আমরা আনন্দিত যে, প্রথমবারের মতো বিরোধী রাজনৈতিক দলগুলোকে সরকারের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করে তিনি জাতিসংঘে উপস্থাপন করেছেন। তার মূল উদ্দেশ্য ছিল জাতীয় ঐক্যের বার্তা দেওয়া, যা বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত জরুরি। এজন্য আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করেছি। আমাদের নেতা তারেক রহমানও এ উদ্যোগকে সমর্থন করেছেন।”

পিআর প্রসঙ্গে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, “আমরা নিম্নকক্ষ পিআরের পক্ষে নই। ওপরের দিকেও এ বিষয়ে কথা বলিনি। তবে ভবিষ্যতে আলোচনা করে এর সমাধান করা যেতে পারে।”

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ
রামিসার মায়ের চিকিৎসা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ