• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অফিসে ঢুকে শিক্ষা কর্মকর্তাকে কুপিয়ে জখম, প্রধান শিক্ষক আটক ডোমারে ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে গৃহায়নমন্ত্রীর শ্রদ্ধা ৪৮ ঘণ্টার অভিযান, থুইসাপাড়া থেকে ৪ পর্যটককে উদ্ধার করল বিজিবি জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের রক্ষায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি নেতা পাভেলের এনজিওগ্রাম সম্পন্ন, যা জানা গেল পারমাণবিক বোমার চেয়েও গুরুত্বপূর্ণ হরমুজ: ইরান জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসকের শোক জমির উদ্দিন সরকারের মৃত্যুতে নৌমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক সরকারের অগ্রাধিকার প্রকল্পের অগ্রগতিতে সন্তুষ্ট বিএনপি

১০ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘অন্ধকারে আলো’

বিনোদন ডেস্ক    ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগামী ১০ অক্টোবর সারাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলচ্চিত্র ‘অন্ধকারে আলো’। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ধানমন্ডির অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে চলচ্চিত্রের প্রযোজক ও পরিচালক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান নজরুল বলেন, “আমরা সবাই অন্ধকারে বসবাস করি, তবে বিশ্বাস করি আলো একদিন আসবেই, যেমন রাত শেষে সূর্যোদয় হয়। ‘অন্ধকারে আলো’-র গল্পের গভীরতা অসাধারণ। একজন নতুন প্রযোজকের সঙ্গে কাজ করা সাহসের পরিচায়ক।”

চলচ্চিত্রটির প্রযোজক ও সাংবাদিক মীর লিয়াকত আলী বলেন, “ব্যর্থতা মানেই শেষ নয়, বরং নতুন করে শুরু করার সুযোগ। হতাশা মানুষকে অপরাধ বা জীবনহানি পর্যন্ত নিয়ে যেতে পারে। যারা নিজেদের জীবন শেষ করে, তারা কাপুরুষ। ‘অন্ধকারে আলো’ সেই হতাশ মানুষদের সঠিক পথে ফেরানোর বার্তা দেয়।”

পরিচালক আনোয়ার সিরাজী জানান, ছবিটি কু-সংস্কারমুক্ত ও ইতিবাচক সমাজ গঠনের দিক নির্দেশনা নিয়ে নির্মিত হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন:

এডিটরস গিল্ডস-এর সভাপতি ও পরিচালক আবু মুসা দেবু, পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, ওয়াজেদ আলী বাবলু, আনোয়ার শিকদার টিটন, বজলুর রাশেদ চৌধুরী, পরিচালক রেজা হাসমত, সহ-অভিনেতা ফরহাদ, ববি, জ্যাকি, রাকিব, মুসকান, ফাইট ডিরেক্টর আতিকুর রহমান চুন্নু, চিকিৎসক ডা. এ জেড এম মাইদুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাসিমুল গনি, ড. কাজী ইমদাদুল হক, সাংবাদিক কে এম শহীদুল হক, সংগীতশিল্পী অর্জুন বিশ্বাস ও রেহেনা আক্তার জ্যোতি।

অনুষ্ঠানে চলচ্চিত্রের ট্রেলার ও গান প্রদর্শন করা হয় এবং শ্যুভেনির অতিথিদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের কো-অর্ডিনেটর মো. হাসেমুজ্জামান।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কিশোরীকে উত্যক্ত ও মারধরের অভিযোগে গ্রেপ্তার অভিনেতা
ছবি: সংগৃহীত
'আর্জেন্টিনা শুধু দল নয়, কোটি মানুষের আবেগ'
ছবি: সংগৃহীত
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ এর বিজয়ী সামানজার সাঈদ