• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ডোমারে ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

নীলফামারী প্রতিনিধি    ১২ জুলাই ২০২৬, ০৬:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নীলফামারীর ডোমারে পেছন থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী ব্যাটারিচালিত ভ্যান দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় ভ্যানচালকসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের তিন সদস্য রয়েছেন।

রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ডোমার জলঢাকা আঞ্চলিক সড়কের মটকপুর নদীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত ভ্যান ডোমার জলঢাকা সড়ক দিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি সম্পূর্ণ দুমড়ে যায় এবং ঘটনাস্থলেই ভ্যানচালকসহ চারজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত আরও দুইজনকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন নাদিয়াপাড়ার বাসিন্দা অলি বর্মনের ছেলে ও ভ্যানচালক পরিমল বর্মন (৪০), একই এলাকার প্রদীপ বর্মনের স্ত্রী প্রতিমা রানি (২৮), তার দুই ছেলে পিতোসা (৮) ও যাদব (৪)।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুরুতর আহত অবস্থায় চুয়াডাঙ্গা থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয় জাহিন শেখকে। ছবি: সংগৃহীত
সাবেক যুবদল নেতাকে কুপিয়ে কব্জি বিচ্ছিন্ন, অবস্থা আশঙ্কাজনক
নোয়াখালীর হাতিয়া-নলচিরা নৌপথে ফেরিতে উঠছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। ছবি: সংগৃহীত
হান্নান মাসউদের জন্য মাঝনদী থেকে ঘাটে ফিরল ফেরি
ছবি: সংগৃহীত
বন্যায় চট্টগ্রামে মৎস্যে শতকোটি টাকার ক্ষতি