• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক    ১২ জুলাই ২০২৬, ০৬:৪২ পি.এম.
জমির উদ্দিন সরকারের মৃত্যুতে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর শোক
ছবি: ভিওডি বাংলা

সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, বিশিষ্ট আইনজ্ঞ ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

রোববার (১২ জুলাই) নিজের ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে শোক জানান তিনি।

ইনস্টাগ্রামে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী লেখেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১২ জুলাই ২০২৬) ফজরের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পোস্টে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রতি শ্রদ্ধা নিবেদন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে গৃহায়নমন্ত্রীর শ্রদ্ধা
ছবি: ভিওডি বাংলা
৪৮ ঘণ্টার অভিযান, থুইসাপাড়া থেকে ৪ পর্যটককে উদ্ধার করল বিজিবি
প্রধানমন্ত্রী তারেক রহমান
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের রক্ষায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ প্রধানমন্ত্রীর