• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নুরকে তারেক রহমানের ফোন, খোঁজ নিলেন স্বাস্থ্যের

   ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৯ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় পৌনে ৭টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ফোন করে স্বাস্থ্যের খোঁজখবর নেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দলের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁন। 

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ফোন করেন। এসময় তিনি নুরুল হক নুরের স্বাস্থ্য ও চিকিৎসা সম্পর্কে জানতে চান। কথোপকথন শেষে তিনি নুরুল হক নুরের পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।

প্রসঙ্গত, নুরুল হক নুর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মিছিল
ছবি: ভিওডি বাংলা
দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়াল ছাত্রদল
ফাইল ছবি
বন্যার কারণে এনসিপির জুলাই পদযাত্রার সূচিতে পরিবর্তন