• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জিটিওকে সাক্ষাৎকার

বাংলাদেশে হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই : ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক    ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩০ এ.এম.
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস -ছবি সংগৃহীত

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর কোনো ধরনের বিদ্বেষমূলক সহিংসতা নেই।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সংবাদমাধ্যম জিটিওর সাংবাদিক মেহদি হাসানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সোমবার সাক্ষাৎকারটি প্রকাশ করে জিটিও।

অধ্যাপক ইউনূস বলেন, ‘বাংলাদেশে হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই। এখন ভারতের অন্যতম বৈশিষ্ট্য হলো ভুয়া খবর।’

২০২৪ সালে গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। এ প্রসঙ্গে তিনি জানান, আন্দোলনকারীদের চাপের মুখে অনিচ্ছাসত্ত্বেও দায়িত্ব গ্রহণ করেছিলেন।

সাক্ষাৎকারে তিনি জাতীয় নির্বাচন পেছানোর যৌক্তিকতা, রোহিঙ্গা সংকট এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণসহ বিভিন্ন প্রসঙ্গেও মতামত দেন।

সূত্র: বাসস 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ
ঢাকায় ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ
ফেব্রুয়ারিতে এলপিজির দাম বাড়ল ৫০ টাকা
ফেব্রুয়ারিতে এলপিজির দাম বাড়ল ৫০ টাকা
পে স্কেল বাস্তবায়নের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা
পে স্কেল বাস্তবায়নের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা