• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

দেশ-বিদেশী ষড়যন্ত্র তীব্রভাবে ক্রিয়াশীল হচ্ছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক    ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৬ পি.এম.
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশ-বিদেশী ষড়যন্ত্র তীব্রভাবে ক্রিয়াশীল হচ্ছে। ষড়যন্ত্রকারীদের মূল উদ্দেশ্য হচ্ছে জিয়া পরিবার এবং জাতীয়তাবাদী শক্তি। সে কারণে দেশে সাম্প্রদায়িক শান্তি বিনষ্টসহ বিভিন্নস্থানে অরাজকতা পরিস্থিতি সৃষ্টির পায়তারা চলছে। গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দল এবং জনগণকে এ বিষয়ে সজাগ থাকতে হবে। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) নেতৃবৃন্দ সাক্ষাৎ করতে আসলে তিনি এসব কথা বলেন। 

রিজভী বলেন, যারা গণতন্ত্রের প্রতি আস্থাশীল নয় তারা নির্বাচন নিয়ে গড়িমসি করছেন। বিভিন্ন পদ্ধতির নামে নির্বাচন বানচালের অপচেষ্টা করছে। দেশের তরুণ প্রজন্ম দেড়যুগ ভোটাধিকার থেকে বঞ্চিত। ভোট নিয়ে কোন ষড়যন্ত্র হলে দেশের তরুন সমাজ তাদের ক্ষমা করবে না।

এ্যাব নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের সর্ব্বোচ্চ মেধাবীরাই বুয়েটে ভর্তি হতে পারেন। তাদের অভিজ্ঞতা সংগঠনে লাগাবেন। দেশকে কিভাবে পূর্ণগঠন করা যায়, আপনাদের মতামতকে প্রাধান্য দিবে বিএনপি। আমি আশাবাদী এ্যাবের এ কমিটি সফলতা বয়ে আনবে। 

এসময় উপস্থিত ছিলেন এ্যাবের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার শোয়েব হোসেন হাবলু, মিয়া মো. কাইয়ুম, তানভীরুল হাসান তমাল, কেএম আসাদুজ্জামান চুন্নু, গোলাম রহমান রাজীব, তৌহিদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, হাফিজুর রহমান প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ
রামিসার মায়ের চিকিৎসা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ