• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা তিস্তা মহাপরিকল্পনাসহ পানি সম্পদ খাতে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ-চীন চলচ্চিত্রের স্বাধীনতা নিয়ে উদ্বেগ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে খোলা চিঠি শিক্ষকদের গ্রামে পাঠানোর হুঁশিয়ারি মন্ত্রীর আশুরা সত্য, সুন্দর ও আলোর পথ দেখায়: রাষ্ট্রপতি ইসলামে হানাহানি-বিদ্বেষের স্থান নেই: প্রধানমন্ত্রী পৃথক টোল পদ্ধতির অবসান, আসছে সমন্বিত ইটিসি নেটওয়ার্ক দক্ষিণ সিটির ৬ লাখ শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ২৮ জুন গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীন ৪ সমঝোতা তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত ঘাতক

‘সুমুদ ফ্লোটিলা’র সুরক্ষায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে কংগ্রেস সদস্যদের চিঠি

আন্তর্জাতিক ডেস্ক    ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪০ পি.এম.
পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-ছবি সংগৃহীত
পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-ছবি সংগৃহীত

মার্কিন কংগ্রেসের ১৮ জন সদস্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে চিঠি লিখে গাজাগামী নৌবহর ‘সুমুদ ফ্লোটিলা’ এর নিরাপদ যাত্রা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়, নৌবহর বা এর বেসামরিক কর্মীদের ওপর যে কোনও হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকদের বিদেশি হামলা থেকে রক্ষা করা। নৌবহরের ওপর শত্রুতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা এবং মানবিক মিশন সফলভাবে সম্পন্ন করার জন্য পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

চিঠিতে বলা হয়েছে, নৌবহর ইতিমধ্যেই অন্তত তিনবার হামলার শিকার হয়েছে। স্বাক্ষরকারীদের একজন রাশিদা তালিব, যিনি ২০১৯ সালে মার্কিন কংগ্রেসে নির্বাচিত হয়ে ফিলিস্তিনি বংশোদ্ভূত প্রথম নারী হিসেবে ইতিহাস রচনা করেছিলেন। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, নৌবহর গাজার ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা নিয়ে যাচ্ছে এবং এটি সম্পূর্ণ সুরক্ষিত রাখা উচিত।

তথ্যসূত্র: আল জাজিরা

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। ছবি: সংগৃহীত
সরকারি হাসপাতালে জন্ম নিলেই মিলবে স্বর্ণের আংটি
ছবি: সংগৃহীত
একই দিনে ৩ দেশে শক্তিশালী ভূমিকম্প, যা বললেন বিশেষজ্ঞরা
ছবি: সংগৃহীত
জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প