• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ধর্মের ভিত্তিতে বিভাজনের পক্ষে নয় জামায়াত: ডা. শফিকুর

নিজস্ব প্রতিবেদক    ৪ অক্টোবর ২০২৫, ১২:০১ পি.এম.
আমির ডা. শফিকুর রহমান-ছবি সংগৃহীত
আমির ডা. শফিকুর রহমান-ছবি সংগৃহীত

জামায়াতে ইসলামী ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজনের পক্ষে নয়-এমন মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৪ অক্টোবর) সকালে আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত ‘দাঈ ও ওয়ায়েজ সম্মেলন’-এ তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ হলো বাংলাদেশ। আল্লাহভীরু মানুষ সমাজের নেতৃত্বে থাকলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে।” তিনি আরও উল্লেখ করেন, “একজন শিক্ষিত মানুষ জাতির ক্ষতি করতে পারে যা হাজার মানুষ মিলেও করতে পারে না। স্বাধীনতার বহু বছর পরও আমরা একটি মানবিক সমাজ গঠন করতে পারিনি। এ ক্ষেত্রে জাতিকে ওলামাদের পথনির্দেশনায় এগিয়ে নিতে হবে এবং নিজের জ্ঞান কোরআন-হাদিসের আলোকে জাতির কল্যাণে কাজে লাগাতে হবে।”

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়াল ছাত্রদল
ফাইল ছবি
বন্যার কারণে এনসিপির জুলাই পদযাত্রার সূচিতে পরিবর্তন
ছবি: সংগৃহীত
আদর্শ শিক্ষক ও শিক্ষার অভাবেই সমাজের অধঃপতন: রিজভী