• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না ডেমরায় বাসায় ঢুকে অস্ত্রের মুখে ডাকাতি জবির বাসে নবীনদের হেনস্তা করলে কঠোর শাস্তির নির্দেশ শাপলা চত্বরের প্রতিবাদহীনতাই কাল হয়েছিল : আলী হাসান উসামা রাষ্ট্র ও রাজনীতিকে প্রশ্ন করতে পারাটাই হচ্ছে গণমাধ্যমের দক্ষতা : তথ্যমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জঙ্গি কারখানা হতে দেবো না : শিক্ষামন্ত্রী গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি মানবাধিকারকর্মীরা জনকল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে : আবদুস সালাম

সংস্কার এবং বিচারের ট্যাবলেট খাওয়ালো সরকার: রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক    ৪ অক্টোবর ২০২৫, ০৫:১৬ পি.এম.
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান । ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হবে না এমন শর্ত দেওয়া ঠিক নয়। সনদের পুরোপুরি বাস্তবায়ন এ সরকারের পক্ষে সম্ভব নয়, আগামী সরকারকে বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে। সংস্কার এবং বিচারের ট্যাবলেট খাওয়ালো সরকার।

শনিবার (৪ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

রাশেদ বলেন, ‘নির্বাচন নিয়ে প্রশ্নের জায়গা তৈরি হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য গণতান্ত্রিক মূল্যবোধের কথা নয়।’

তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে। ভারত চায় আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন হোক। সবাইকে প্রকাশ্যে রাজনীতি করতে হবে।

রাশেদ খান বলেন, এ সরকার জনগণের ওপর দায় চাপাতে চায়। এ দায় জনগণের নয়, সরকারের।

 তিনি আরও বলেন, কিছু উপদেষ্টাকে দায়িত্ব দিয়ে ভুল হলে সেই দায় এ সরকার এবং তখনকার বৈষম্যবিরোধী আন্দোলনের লিয়াজোঁ কমিটিকে নিতে হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাপলা চত্বরের ঘটনা তদন্তে স্বাধীন কমিশন চান জামায়াত আমির
শাপলা চত্বরের ঘটনা তদন্তে স্বাধীন কমিশন চান জামায়াত আমির
ঢাকা উত্তর-দক্ষিণ বিএনপি পুনর্গঠনে আলোচনায় যারা
ঢাকা উত্তর-দক্ষিণ বিএনপি পুনর্গঠনে আলোচনায় যারা
ঢাকা-দিল্লি সম্পর্কে বড় আশঙ্কা দেখছে না বিএনপি
বিজেপির উত্থান, তৃণমূলের ধাক্কা ঢাকা-দিল্লি সম্পর্কে বড় আশঙ্কা দেখছে না বিএনপি