• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

অবশেষে শুরু হল বিসিবির নির্বাচন

স্পোর্টস ডেস্ক    ৬ অক্টোবর ২০২৫, ১১:৪৬ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নানা নাটকীয়তা, বয়কট, প্রত্যাহার শেষে নির্বাচনের ট্রেন গন্তব্যে এসে পৌঁছাল। সোমবার (০৬ অক্টোবর) সকাল দশটা নাগাদ শুরু হয়েছে বিসিবির নির্বাচন। সকাল থেকে রাজধানীর পাঁচ তারকা হোটেলে দেখা গেছে ভোটে অংশগ্রহণকারী প্রার্থীদের। তবে গতকাল রাতেও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এক প্রার্থী।

ক্যাটাগরি ২ থেকে ফায়াজুর রহমান ভুঁইয়া গতকাল রাতেই সরে দাঁড়িয়েছেন। সবমিলিয়ে ক্লাব ক্যাটাগরি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন ১৪ জন। নতুন করে প্রবেশ করেছেন ইফতেখার রহমান মিঠু। ১৪ জন থেকে নির্বাচিত হবেন ১২ জন। এছাড়া বিভাগ ক্যাটাগরি থেকে ইতোমধ্যে ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি
‘আলিঙ্গনটা ব্যক্তিগত থাকার কথা ছিল’, ভাইরাল ভিডিও প্রসঙ্গে আর্জেন্টাইন কোচ
ছবি: সংগৃহিত
আর্জেন্টিনাকে হারতে দেখতে চান অনেকেই: স্কালোনি
ছবি: সংগৃহীত
জনপ্রিয় কনটেন্ট নির্মাতাকে নিজের বুট উপহার দিলেন রোনালদো