• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক    ১১ অক্টোবর ২০২৫, ০৯:৪৪ এ.এম.
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস-ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো-ছবি সংগৃহীত

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো এ বছর শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করায় তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১০ অক্টোবর) রাতে প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় অধ্যাপক ইউনূস এই শুভেচ্ছা জানান। 

তিনি বলেন, “ভেনেজুয়েলায় গণতন্ত্র প্রতিষ্ঠার সাহসী সংগ্রামের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালের শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্তির জন্য মারিয়া কোরিনা মাচাদোকে আন্তরিক অভিনন্দন জানাই।”

অধ্যাপক ইউনূস আরও বলেন, “মাচাদো দৃঢ় সংকল্প ও সাহসিকতার সঙ্গে নিপীড়নের মুখোমুখি হয়েছেন। নিজের দেশ ও জনগণের স্বাধীন ও ন্যায়সঙ্গত ভবিষ্যতের জন্য তার অঙ্গীকার কখনোই টলে যায়নি।”

নোবেল কমিটির উদ্ধৃতি উল্লেখ করে তিনি বলেন, “গণতন্ত্র টিকে থাকে তাদের ওপর, যারা চুপ থাকতে অস্বীকার করে, গুরুতর ঝুঁকি সত্ত্বেও সামনে এগিয়ে যাওয়ার সাহস দেখায়। তারা আমাদের স্মরণ করিয়ে দেয়- স্বাধীনতাকে কখনো হালকাভাবে নেওয়া উচিত নয়; বরং সাহস ও দৃঢ় সংকল্প নিয়ে তা রক্ষা করতে হবে।”

শেষে অধ্যাপক ইউনূস বলেন, “মাচাদো আরও সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখার সাহস দেখিয়েছেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।”

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী