• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গৌরীপুরে ট্রেনের পাওয়ার কার থেকে রক্তাক্ত লাশ উদ্ধার

   ১২ অক্টোবর ২০২৫, ০৮:১৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে গৌরীপুর রেলওয়ে জংশনে ট্রেনটি পৌঁছালে স্থানীয় রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

পরে নিহতের সঙ্গে থাকা মোবাইল ফোন থেকে তার ছেলে আনোয়ারের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত করা হয়। নিহতের বাড়ি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মেদনী সমাজ সহিদর ইউনিয়নে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের মুখ ও হাতে রক্তাক্ত আঘাতের চিহ্ন দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনা বা নাশকতার শিকার হতে পারেন তিনি।

গৌরীপুর রেলওয়ে পুলিশ জানিয়েছেন লাশটি ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মচিমহা) মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করছে রেলওয়ে পুলিশ।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
টানা বর্ষণে বেনাপোল বন্দরের ভিতরে পানি
ফাইল ছবি
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ কোস্ট গার্ডের
ছবি: সংগৃহীত
বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন