• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঢামেকে প্রধানমন্ত্রীর রসিকতা

‘আমার মাথায় হেলথ নেই, উনি আছেন’

নিজস্ব প্রতিবেদক    ১১ জুলাই ২০২৬, ০৬:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে ২০২৬’ অনুষ্ঠানে স্বাস্থ্য খাত নিয়ে প্রশ্নের জবাবে রসিকতা করে উপস্থিত চিকিৎসক, শিক্ষার্থী ও অতিথিদের হাসিতে মাতিয়ে তোলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১১ জুলাই) উদ্বোধনী অনুষ্ঠান শেষে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় চিকিৎসক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।

আলোচনার একপর্যায়ে একজন অংশগ্রহণকারী প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, ‘আমরা জানতে চাই, স্বাস্থ্য খাত নিয়ে আপনার ভাবনা কী?’

জবাবে পাশে বসে থাকা তাঁর সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমানের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী হাস্যরসের সঙ্গে বলেন, ‘আমার মাথায় হেলথ নেই, উনি আছেন।’

প্রধানমন্ত্রীর এ মন্তব্যে পুরো অডিটোরিয়ামে হাসির রোল পড়ে।

পরে প্রশ্নকারী বলেন, ‘উনি যেহেতু আপনার পাশে আছেন, তিনি যদি এ বিষয়ে উদ্যোগ নেন, তাহলে আমরা সত্যিই আরও গর্বিত হব।’

এর আগে শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছে শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে ‘ডিএমসি ডে ২০২৬’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি ক্যাম্পাসে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
১২ থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
ছবি: ভিওডি বাংলা
বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি, উদ্ধার শতাধিক পর্যটক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ-মালদ্বীপ বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে : হাইকমিশন