• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে : দুলু

নাটোর প্রতিনিধি    ১২ অক্টোবর ২০২৫, ০৮:৩৬ পি.এম.
এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু । ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি এককভাবে রাষ্ট্র ক্ষমতায় যাবে। বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র বিএনপির বিজয়কে ঠেকাত পারবে না। 

রোববার (১২ অক্টোবর) নলডাঙ্গা উপজলার খাজুরা ইউনিয়নে বিএনপি আয়োজিত নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। 

অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। বিএনপি নেতাকর্মীদের নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত মাঠে ময়দানে ছড়িয়ে পড়তে হবে। প্রতিটি ঘরে ঘরে গিয়ে নির্বাচনের প্রচারণা চালাতে হবে। প্রতিটি ভোটারের কাছে গিয়ে বিএনপির ৩১ দফা তুলে ধরতে হবে।

তিনি বলেন, আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই ৩১ দফার দফার ভিত্তিতে ক্ষুধা দারিদ্র্য মুক্ত একটি বাংলাদেশ গড়ে তোলা হবে। বিএনপি সব সময় মানুষের বিপদ আপদে পাশে থেকেছে। এখনো সব মানুষের পাশে থাকতে হবে। 

তিনি আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদী কারণে দেশের তরুণ সমাজ জীবন কখনও ভোট দিতেই পারেনি। তরুণ সমাজ জীবন প্রথম ভোট দেয়ার প্রস্তুতি নিচ্ছে। তাই এই তরুণ সমাজের কাছে ধানের শীষের কর্মীদের ছুটে যেতে হবে। তারুন্যর প্রথম ভােট ধানের শীষের পক্ষেই হোক এ স্লোগান তুলতে হবে। 

খাজুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু সাবেক সাংগঠনিক সম্পাদক ও নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা বিএনপি নেতা শরিফুল ইসলাম বুলবুল, হাফিজুল ইসলাম হাফিজ ও আনিসুর রহমান প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ
রামিসার মায়ের চিকিৎসা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ