• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বন্যার কারণে এনসিপির জুলাই পদযাত্রার সূচিতে পরিবর্তন বেরোবিতে হয়নি সমাবর্তন, টাকা ফেরত পেলেন শিক্ষার্থীরা ৯৬১ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজনৈতিক বিভেদ ভুলে ঐক্যের আহ্বান জানালেন ডিএসসিসি প্রশাসক মাদক-অস্ত্র ব্যবসার অভিযোগে সাবেক আফগান এমপির বিচার শুরু বাংলাদেশ-মালদ্বীপ বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে : হাইকমিশন আগামী ১০০ বছরেও আর গণঅভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বন্ধ হবে বিদেশমুখিতা: প্রধানমন্ত্রী চট্টগ্রামে পানির স্রোতে সেতু ধস, বান্দরবান-রাঙ্গামাটি সড়ক বন্ধ ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সৈয়দপুরে সড়ক অবরোধ করে শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ

নীলফামারী প্রতিনিধি    ১৩ অক্টোবর ২০২৫, ০৮:২৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ঢাকায় অনুষ্ঠিত শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদ ও তিন দফা দাবি আদায়ে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ সমাবেশ করেছে আন্দোলনরত শিক্ষকরা। 

সোমবার (১৩ অক্টোবর) বেলা ৩টায় স্থানীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে তারা।  ‘সৈয়দপুর উপজেলা  স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ফোরামের’ ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়। এর আগে একটি শিক্ষকদের বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওই সমাবেশস্থানে এসে মিলিত হয়।

এদিন ঘন্টাব্যাপী অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সৈয়দপুর  উপজেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশ নেয়। সৈয়দপুর উপজেলা  স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ফোরামের সভাপতি ও হাজারিহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ  লুৎফর রহমান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশ চলাকালে বক্তব্য বলেন ফোরামের সাধারণ সম্পাদক আল ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ  রেজাউল করিম রেজা, উত্তর সোনাখুলি কামিল মাদরাসার অধ্যক্ষ আহম্মেদ আলী, আসমতিয়া দাখিল মাদরাসার সুপার আনোয়ারুল ইসলাম, রাজ্জাকিয়া গফুরিয়া দাখিল মাদরাসার সুপার রফিকুল ইসলাম, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজর প্রভাষক আলমগীর সরকার, কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হায়দার আলী, পালইট বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষক রাজিব উদ্দিন, উত্তর সোনাখুলি দাখিল মাদরাসার শিক্ষক শফিউল ইসলাম। 

সঞ্চালনা করেন খালিশা বেলপুকুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সৈয়দ আমিরুল ইসলাম সমাবেশে বক্তারা শিক্ষকদের ওপর পুলিশী হামলার বিচারসহ শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে ও শিক্ষকরা রাজপথ ছাড়বে না। দাবি আদায় করে তবেই ঘরে ফিরবে বলে হুশিয়ারি দেওয়া হয় বিক্ষোভ সমাবেশ থেকে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে পানির স্রোতে সেতু ধস, বান্দরবান-রাঙ্গামাটি সড়ক বন্ধ
ছবি: সংগৃহীত
ঢাকাগামী বাসে মিলল ৯২ হাজার ইয়াবা, চালক পলাতক
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে কালভার্ট ধস, বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ