• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চট্টগ্রামে পানির স্রোতে সেতু ধস, বান্দরবান-রাঙ্গামাটি সড়ক বন্ধ

চট্টগ্রাম প্রতিনিধি    ১১ জুলাই ২০২৬, ১২:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুধপুকুরিয়া-পদুয়া এলাকায় টানা ভারী বর্ষণ ও বন্যার পানির প্রবল স্রোতে একটি সেতু ধসে পড়েছে। এতে বান্দরবান-রাঙ্গামাটি সড়কপথে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

শনিবার (১১ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভারী বর্ষণের পর পানির তীব্র স্রোতের মুখে দুধপুকুরিয়া-পদুয়া এলাকার সেতুটির একাংশ ধসে পড়ে। পরে সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই পাশের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সেতু ধসে পড়ায় কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। তারা দ্রুত বিকল্প পারাপারের ব্যবস্থা এবং নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।

খবর পেয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং দ্রুত যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের চার পৌরসভায় সব ছুটি বাতিল
ছবি: সংগৃহীত
টঙ্গীতে নারীকে কুপিয়ে ছিনতাই, গ্রেপ্তার দুই
দুই ঘণ্টার প্যারোলে মায়ের দাফনে আবু হায়াত
দুই ঘণ্টার প্যারোলে মায়ের দাফনে আবু হায়াত