• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

দুই ঘণ্টার প্যারোলে মায়ের দাফনে আবু হায়াত

নিজস্ব প্রতিবেদক    ১১ জুলাই ২০২৬, ০৪:৪৫ এ.এম.
দুই ঘণ্টার প্যারোলে মায়ের দাফনে আবু হায়াত

মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে প্যারোলে সাময়িক মুক্তি পেয়েছিলেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দণ্ডপ্রাপ্ত কয়েদি আবু হায়াত। দাফন শেষে নির্ধারিত সময়ের মধ্যেই তাকে আবার জয়পুরহাট জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।

কারাগার ও স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষেতলাল উপজেলার আলমপুর গ্রামের আজিজার রহমানের ছেলে আবু হায়াতের মা তাহেরা বেগম (৬৫) বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মারা যান। মায়ের মৃত্যুর খবর পেয়ে আবু হায়াত প্যারোলে মুক্তির আবেদন করেন।

প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার (১০ জুলাই) তাকে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। এ সময় পুলিশ ও কারা কর্তৃপক্ষের নিরাপত্তায় নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে মায়ের জানাজা ও দাফনে অংশ নেন তিনি।

জানা গেছে, আবু হায়াত দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলায় জয়পুরহাট জেলা কারাগারে বন্দি রয়েছেন। তার বিরুদ্ধে অস্ত্র, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। সম্প্রতি একটি অস্ত্র মামলায় তাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, প্যারোলের বিধান অনুযায়ী দুই ঘণ্টার জন্য আবু হায়াতকে মুক্তি দেওয়া হয়েছিল। জানাজা ও দাফন শেষে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।

জয়পুরহাট জেলা কারাগারের জেলার তোফায়েল আহম্মেদ খান জানান, অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত কয়েদি আবু হায়াতের প্যারোলের আবেদন আইন অনুযায়ী বিবেচনা করে তাকে মায়ের জানাজায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়। নির্ধারিত সময় শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে আনা হয়েছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
গ্রিল ভেঙে পালালেন নারী আসামি, প্রত্যাহার দুই পুলিশ সদস্য
ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, প্রাণে বাঁচলেন ১৬ জেলে
ছবি: সংগৃহীত
রাজনীতি জনগণের ভাগ্য বদলের মাধ্যম: তথ্যমন্ত্রী