• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে চট্টগ্রামে বন্যার্তদের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন বৈদেশিক সহায়তা কমায় জরুরি সেবা হারাল ১০ লাখ নারী ও কিশোরী

ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

বান্দরবান প্রতিনিধি    ১০ জুলাই ২০২৬, ০৯:০৬ পি.এম.
ফাইল ছবি
ফাইল ছবি

টানা ভারী বর্ষণ, বৈরী আবহাওয়া এবং পাহাড়ধসের অব্যাহত ঝুঁকির কারণে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত আরও বাড়িয়েছে জেলা প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য বন্ধ থাকবে।

শুক্রবার (১০ জুলাই) জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের ফলে জেলার বিভিন্ন সড়ক ও যোগাযোগ ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বর্তমান আবহাওয়া পরিস্থিতি এবং সম্ভাব্য দুর্যোগের আশঙ্কা বিবেচনায় পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নিষেধাজ্ঞা চলাকালে জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক ও ট্যুর অপারেটরদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে প্রশাসনের নির্দেশনা মেনে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।

এর আগে গত ৮ জুলাই জারি করা এক বিজ্ঞপ্তিতে ১০ জুলাই পর্যন্ত পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছিল। পরে পরিস্থিতি বিবেচনায় সেই মেয়াদ বাড়িয়ে ১২ জুলাই পর্যন্ত করা হয়। তবে চলমান ভারী বর্ষণ, বৈরী আবহাওয়া এবং পাহাড়ধসের ঝুঁকি অব্যাহত থাকায় নিষেধাজ্ঞার সময়সীমা আরও বাড়িয়ে আগামী ১৫ জুলাই পর্যন্ত করা হয়েছে।

উল্লেখ্য, প্রথম দফায় গত ৬ জুলাই জেলা প্রশাসনের জারি করা গণবিজ্ঞপ্তির মাধ্যমে ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে পরিস্থিতির অবনতি হওয়ায় পর্যায়ক্রমে বন্ধের সময়সীমা বাড়ানো হচ্ছে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
নাটোরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও ছড়ালো ফেসবুকে
ফাইল ছবি
আগৈলঝাড়া থানায় হামলা ৩ শতাধিকের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১৮
ছবি: সংগৃহীত
ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিবের স্ত্রীর মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক