• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বন্যার কারণে এনসিপির জুলাই পদযাত্রার সূচিতে পরিবর্তন বেরোবিতে হয়নি সমাবর্তন, টাকা ফেরত পেলেন শিক্ষার্থীরা ৯৬১ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজনৈতিক বিভেদ ভুলে ঐক্যের আহ্বান জানালেন ডিএসসিসি প্রশাসক মাদক-অস্ত্র ব্যবসার অভিযোগে সাবেক আফগান এমপির বিচার শুরু বাংলাদেশ-মালদ্বীপ বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে : হাইকমিশন আগামী ১০০ বছরেও আর গণঅভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বন্ধ হবে বিদেশমুখিতা: প্রধানমন্ত্রী চট্টগ্রামে পানির স্রোতে সেতু ধস, বান্দরবান-রাঙ্গামাটি সড়ক বন্ধ ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শিগগিরই ৪ হাজার নিরস্ত্র এএসআই নিয়োগ হচ্ছে

নিজস্ব প্রতিবেদক    ১৪ অক্টোবর ২০২৫, ১২:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে শিগগিরই ৪ হাজার নতুন নিয়োগ দেওয়া হবে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশে সক্ষমতা বৃদ্ধি এবং জননিরাপত্তা নিশ্চিত করার জন্য এই পদগুলো খোলা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-৩ এর উপসচিব আবু সাঈদ গত ৯ অক্টোবর চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। এর আগে, ২১ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুমোদন পাঠায়।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সাংগঠনিক কাঠামোর অধীনে গ্রেড-১৪ এর চার হাজার এএসআই (নিরস্ত্র) পদ রাজস্বখাতে অস্থায়ীভাবে সৃষ্টির অনুমোদন দেওয়া হলো। তবে নিয়োগের ক্ষেত্রে সাংগঠনিক কাঠামো হালনাগাদ করা, সরকারি আদেশ এবং জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের শর্তাবলী অনুসরণসহ সব প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনপ্রশাসন মন্ত্রণালয়
৫৬ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড
ছবি: সংগৃহীত
পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চাকরির সুযোগ
ছবি: সংগৃহীত
স্নাতক পাসে মধুমতি ব্যাংকে চাকরির সুযোগ