• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চতুর্থ দিনের মতো চলছে

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলন

নিজস্ব প্রতিবেদক    ১৫ অক্টোবর ২০২৫, ১২:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত

চতুর্থ দিনের মতো চলছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলন।

বুধবার (১৫ অক্টোবর) লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়ে এখনও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন তারা।

মূল বেতনের ওপর ২০ শতাংশ হারে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করার তিন দফা দাবিতে টানা অবস্থান ও কর্মবিরতি পালন করছেন তারা।
 
দাবি পূরণ করে প্রজ্ঞাপন জারি না হওয়ায় গতকাল মঙ্গলবার ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেন তারা। তবে হাইকোর্ট মোড়ে পুলিশের ব্যারিকেডে আটকা পড়েন আন্দোলনকারীরা। সেখান থেকেই শিক্ষক নেতারা নতুন আল্টিমেটাম দিয়ে বলেন, এদিন বুধবার বেলা ১১টার মধ্যে দাবি না মানলে তারা শাহবাগে অবস্থান নেবেন। এরপরও প্রজ্ঞাপন না এলে আমরণ অনশনে বসবেন আন্দোলনকারীরা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী