• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপি দরকষাকষিতে যেতে চায় না: মির্জা ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২০ অক্টোবর ২০২৫, ০৭:১৯ পি.এম.
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি-সংগৃহীত

বিএনপি কোনো ধরনের দরকষাকষি বা সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে যেতে চায় না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, হিংসা-প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সাধারণ জনগণের ভালোবাসা ও মতামতের ভিত্তিতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়াই বিএনপির লক্ষ্য।

তিনি আরও বলেন, দেশে নানা ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে। তবে রংধনুর সাত রঙের মতো সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করতে চায় বিএনপি।

বিএনপি মহাসচিব বলেন, সব ভ্রান্ত ধারণা ভেঙে বৃহত্তর জাতীয় স্বার্থে দেশের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বিগত ১৫ বছরে বর্তমান ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনীতি ও রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে মন্তব্য করে তিনি বলেন, সেই জায়গা থেকে সরে এসে সবার মতামত নিয়েই দেশ পরিচালনা করতে চায় বিএনপি।

অনুষ্ঠানে প্রায় অর্ধশত হিন্দু ধর্মাবলম্বী মানুষ বিএনপিতে যোগ দেন। তাদের এই যোগদান উপলক্ষে আগামী দুই সপ্তাহের মধ্যে বৃহত্তর সমাবেশের আয়োজন করবে দলটি।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালো জামায়াত
খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালো জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী