• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না ডেমরায় বাসায় ঢুকে অস্ত্রের মুখে ডাকাতি জবির বাসে নবীনদের হেনস্তা করলে কঠোর শাস্তির নির্দেশ শাপলা চত্বরের প্রতিবাদহীনতাই কাল হয়েছিল : আলী হাসান উসামা রাষ্ট্র ও রাজনীতিকে প্রশ্ন করতে পারাটাই হচ্ছে গণমাধ্যমের দক্ষতা : তথ্যমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জঙ্গি কারখানা হতে দেবো না : শিক্ষামন্ত্রী গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি মানবাধিকারকর্মীরা জনকল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে : আবদুস সালাম

বিএনপি ধর্ম নিয়ে ব্যবসা করে না: মির্জা আব্বাস

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২৪ অক্টোবর ২০২৫, ০৯:২৩ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি-সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, মিথ্যা আশ্বাস বা ভুল ব্যাখা দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি করে না। বিএনপি ধর্ম নিয়ে ব্যবসা করে না। একটি দল নিজ ধর্মকে খাটো করে অন্য একটি দেশকে খুশি করার চেষ্টা করছে। শুক্রবার বিকালে পশ্চিম মালিবাগে এক উঠোন বৈঠকে তিনি এসব কথা বলেন। 

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান আরিফের সভাপতিত্বে এসময় রমনা বিএনপির আহবায়ক আশরাফুল ইসলাম, সদস্য শামীম হোসেনসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মির্জা আব্বাস বলেন, একটি কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে: গণহত্যাকারীরা পালিয়ে গেছে। ব্যাংক, বীমা, বাংলাদেশের যা কিছু অর্থনৈতিক প্রতিষ্ঠান ছিল, সেগুলোকে ধ্বংস করে চূড়ান্তভাবে লুটপাট করে নিয়ে গেছে। এর মানে তারা আমাদেরকে পঙ্গু করার চেষ্টা করেছে; বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করেছে। তারা একেবারে চলে গেছে—এটি যদি আমরা সত্যি ধরে নিই, তাহলে সেটাও ভুল হবে।

তিনি বলেন, আগামী নির্বাচনে যাদের জয়ী হবার কোনো সম্ভবনা নেই তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। বিএনপির জয় নিশ্চিত জেনে দুই-একটি রাজনৈতিক দল ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে আঁতাত করছে। বাংলাদেশে আর কোন ফ্যাসিস্টের উত্থান হতে দেওয়া  হবে না।

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাপলা চত্বরের ঘটনা তদন্তে স্বাধীন কমিশন চান জামায়াত আমির
শাপলা চত্বরের ঘটনা তদন্তে স্বাধীন কমিশন চান জামায়াত আমির
ঢাকা উত্তর-দক্ষিণ বিএনপি পুনর্গঠনে আলোচনায় যারা
ঢাকা উত্তর-দক্ষিণ বিএনপি পুনর্গঠনে আলোচনায় যারা
মুসলিমরা মমতাকে ভোট দিয়েছেন, আমার জয় হিন্দুত্ববাদের জয়: শুভেন্দু
মুসলিমরা মমতাকে ভোট দিয়েছেন, আমার জয় হিন্দুত্ববাদের জয়: শুভেন্দু