• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটলে ক্ষমা করবে না জাতি: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক    ২৫ অক্টোবর ২০২৫, ০১:৫৮ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক দলের বিভেদের কারণে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটলে জাতি ক্ষমা করবে না।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।

সালাহউদ্দিন বলেন, ‘অতীতের ওপর ভিত্তি করে সামনে আগাবো আমরা। আমাদের সন্তানদের জন্য গণতান্ত্রিক রাষ্ট্র রেখে যেতে হবে।’
 
সামনের দিনে রাজনৈতিক দলে মতপার্থক্য থাকা সত্ত্বেও দেশের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে এক থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঠেকাবেন বলেও প্রত্যাশা করেন বিএনপির এই নেতা।
 
তিনি বলেন, ‘আমাদের বিভেদের কারণ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটলে এই জাতি আমাদের ক্ষমা করবে না।’
 
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘গণতন্ত্রের স্বার্থে সবাই একত্রিত হয়ে আদর্শগত ও মতপার্থক্য থাকা স্বত্বেও স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে এক হতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধে ঐক্যবদ্ধ থাকবো আমরা।’
 
ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগামী ৩০ বছরের রাষ্ট্র কাঠামো নির্ধারণের ঐতিহাসিক সুযোগ
জাতীয় নির্বাচন-গণভোট: আগামী ৩০ বছরের রাষ্ট্র কাঠামো নির্ধারণের ঐতিহাসিক সুযোগ
এনসিপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি
এনসিপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি
তারেক রহমানের বরিশাল আগমনকে স্বাগত জানিয়ে রহমাতুল্লাহর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি
তারেক রহমানের বরিশাল আগমনকে স্বাগত জানিয়ে রহমাতুল্লাহর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি