• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মানবিক বাংলাদেশ গড়তে চাই: আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক    ২৭ অক্টোবর ২০২৫, ০৫:৩৯ পি.এম.
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, “ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়তে চাই। যে বাংলাদেশে কৃতি শিক্ষার্থী, কৃতি খেলোয়াড় ও তরুণ প্রজন্ম দেশের অগ্রযাত্রায় নেতৃত্ব দেবে।”

সোমবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর পল্লবীর আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবকবৃন্দের সাথে মতবিনিময় সভা–২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, “শিক্ষিত জাতি হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ একজন ভালো মানুষই পারে পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে।”

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে আঠারো মাসে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবে। “আমরা শিক্ষা, কর্মসংস্থান ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই,” যোগ করেন তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ
রামিসার মায়ের চিকিৎসা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ