• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ উচ্চশিক্ষার জাতীয় কর্মশালা কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে নতুন বিধিনিষেধ চালু করল ইরান তরুণদের কর্মসংস্থানে প্রয়োজন শিল্পায়ন : মন্ত্রী দুলু জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, গুলিবিদ্ধ ১ পাকিস্তানের জন্য নয়, সন্ত্রাসবাদের কারণেই থমকে আছে সার্ক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী

এভারেস্টে আটকে পড়া পর্বতারোহীদের উদ্ধারে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক    ৩১ অক্টোবর ২০২৫, ০১:২৩ পি.এম.
তুষারে ঢাকা লোবুচে এলাকায় বিধ্বস্ত হেলিকপ্টার- ছবি সংগৃহীত

এভারেস্ট বেস ক্যাম্পের কাছে লোবুচেতে আটকে পড়া পর্বতারোহীদের উদ্ধারে গিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএন) মুখপাত্র জ্ঞানেন্দ্র ভুল জানিয়েছেন, বুধবার বেসরকারি সংস্থার এই হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়।

ভিডিও ফুটেজে দেখা গেছে, অবতরণের সময় তুষারের ওপর পিছলে গিয়ে হেলিকপ্টারটি একপাশে কাত হয়ে পড়ে। দুর্ঘটনার পর পাইলটকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে দুর্ঘটনার আগে পর্বতারোহীদের উদ্ধার করা হয়েছিল কিনা, তা এখনও স্পষ্ট নয়।

সাইক্লোনের প্রভাবে সৃষ্ট তীব্র তুষারপাতের কারণে বুধবার এভারেস্ট অঞ্চলের নেপালি ও চীনা উভয় দিকই পর্যটকদের জন্য বন্ধ ঘোষণা করা হয়। নিম্নাঞ্চলে প্রবল বৃষ্টিপাত এবং উঁচু ট্রেইলগুলোতে ভারী তুষারপাতের কারণে কর্তৃপক্ষ আপাতত বেশ কয়েকটি ট্রেকিং রুটও বন্ধ করে দিয়েছে।

সূত্র: ইন্ডেপেন্ডেন্ট

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির
ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির
প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান
প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান
হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত
হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত