• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বন্যার্তদের খোঁজ নিতে হাঁটুপানিতে জামায়াত আমির

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ১০ জুলাই ২০২৬, ১১:৩৯ এ.এম.
হাঁটুপানিতে নেমে বন্যার্তদের খোঁজ নিলেন জামায়াত আমির
কোলাজ: ভিওডি বাংলা

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১০ জুলাই) সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সরাসরি বাঁশখালী উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকায় যান তিনি। সেখানে পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং বন্যা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। এ সময় ক্ষতিগ্রস্তদের মধ্যে শুকনো খাবার বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করেন শফিকুর রহমান।

বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াত আমির বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার মানবিক ও নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং দেশের সর্বস্তরের মানুষের প্রতি নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

জামায়াত সূত্রে জানা গেছে, বাঁশখালী সফর শেষে সাতকানিয়া উপজেলার বন্যাকবলিত এলাকাও পরিদর্শন করবেন বিরোধীদলীয় নেতা। পরে চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন এবং দুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণের কর্মসূচি রয়েছে।

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশসহ বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাশাপাশি কয়েকটি স্থানে পাহাড়ধসের ঘটনায় প্রাণহানির পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক পরিবার এখনো পানিবন্দি অবস্থায় রয়েছে।

পরিদর্শনকালে ডা. শফিকুর রহমানের সঙ্গে ছিলেন– জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম এমপিসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি-ভিওডি বাংলা
ইনকিলাব কালচারাল সেন্টারের সংকট নিয়ে জাবের-জুমাকে প্রশ্নবিদ্ধ করলেন আওয়াল
ছবি: সংগৃহীত
ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে কাল ইসলামী আন্দোলনের সমাবেশ-গণমিছিল
ডা. তৌহিদুর রহমান আউয়াল। ছবি: ভিওডি বাংলা
'আওয়ামী লীগের প্রত্যাবর্তন চায় না জনগণ': আউয়াল