• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হ্যালোইনে মাতলেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক    ১ নভেম্বর ২০২৫, ০৪:০১ পি.এম.
লন্ডনে হ্যালোইন পার্টিতে ফ্যাশন ডিজাইনার ও তারকা অপু বিশ্বাস-ছবি সংগৃহীত

বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে হ্যালোইন উৎসব। পশ্চিমা দেশগুলোতে বিশেষ করে ৩১ অক্টোবর দিনটি নানা আয়োজনে উদ্‌যাপন করা হয়। কেউ ভূতের সাজে, কেউ মুখোশ পরে বা কুমড়ার লণ্ঠন হাতে রাস্তায় নেমে আনন্দ করেন। এখন এই উৎসবে শামিল হচ্ছেন বাংলাদেশি তারকারাও।

এর আগে অস্ট্রেলিয়ায় অবস্থানরত চিত্রনায়িকা শাবনূর ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে অংশ নিয়ে আলোচনায় আসেন। ভূতের সাজে ছেলেকে নিয়ে তোলা কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করেছিলেন তিনি।

এবার হ্যালোইন উদযাপন নিয়ে আলোচনায় এলেন ঢালিউডের আরেক জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করছেন। সেখানে এক ফ্যাশন ডিজাইনারের সঙ্গে হ্যালোইন পার্টিতে যোগ দেন তিনি।

সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ছবিতে দেখা যায়, দুজনেই কালো পোশাক ও মুখোশ পরে উৎসবের আবহে পোজ দিয়েছেন। ছবিগুলো প্রকাশ করে ওই ফ্যাশন ডিজাইনার লিখেছেন, “আমাদের হ্যালোইন পার্টি; বলিউড কুইন অপু বিশ্বাসের সঙ্গে।”

প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের বহু দেশে উদ্‌যাপন করা হয় হ্যালোইন উৎসব। পশ্চিমা বিশ্বাস অনুযায়ী, এই দিনটি মৃতদের স্মরণে উৎসর্গ করা হয়-কারণ তাদের ধারণা, এ রাতেই মৃতদের আত্মা পৃথিবীতে ফিরে আসে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেয়ের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন নাঈম-শাবনাজ
মেয়ের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন নাঈম-শাবনাজ
দুই যুগের অপেক্ষার পর জাতীয় স্বীকৃতি পেলেন প্রিন্স মাহমুদ
দুই যুগের অপেক্ষার পর জাতীয় স্বীকৃতি পেলেন প্রিন্স মাহমুদ
শাকিবকে নিয়ে ব্যক্তিগত জীবনে কোনো স্মৃতি নেই
অপু বিশ্বাস: শাকিবকে নিয়ে ব্যক্তিগত জীবনে কোনো স্মৃতি নেই