• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

মেয়ের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন নাঈম-শাবনাজ

বিনোদন ডেস্ক    ১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০১ এ.এম.
নাঈম ও শাবনাজ -ছবি-ভিওডি বাংলা

বাংলাদেশি চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় ও আলোচিত তারকা দম্পতি নাঈম ও শাবনাজ তাদের বড় মেয়ে মাহাদিয়া নাঈমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। সম্প্রতি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করলেও জানা গেছে, তাদের কন্যার বিয়ে সম্পন্ন হয় গত বছরের ২৪ ডিসেম্বর।

পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকার উত্তরার একটি বাসায় ঘরোয়া পরিবেশে ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে মাহাদিয়ার বিয়ের আয়োজন করা হয়। বর ইহসান মনসুর চৌধুরী বর্তমানে পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন। মাহাদিয়া ও ইহসানের মধ্যে দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল। পারিবারিক সম্মতিতেই সেই সম্পর্ক পরিণতি পেয়েছে বিবাহবন্ধনে।

শিক্ষাজীবনের দিক থেকেও মাহাদিয়া নাঈম বেশ সফল। তিনি কানাডার একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক সম্পন্ন করেছেন। পড়াশোনা শেষে বর্তমানে তিনি উচ্চশিক্ষার উদ্দেশ্যে অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন। সেখানেই স্বামীর সঙ্গে স্থায়ীভাবে বসবাস করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। বিদেশে পাড়ি জমানোর আগেই বাংলাদেশে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

মেয়ের বিয়ের খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দেন নাঈম। তিনি লিখেছেন, মেয়েকে দেশের বাইরে পাঠানো তাদের জন্য নতুন কিছু নয়, তবে এবারের বিদায়টি একেবারেই ভিন্ন অনুভূতির। নতুন জীবনে মেয়ে ও জামাতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।

অন্যদিকে শাবনাজ বলেন, ভালো একটি পরিবারে মেয়েকে তুলে দিতে পেরে তারা স্বস্তিবোধ করছেন। তিনি আরও জানান, মা হিসেবে মেয়ের সুখই তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। নতুন দম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবন কামনা করেন এই অভিনেত্রী।

চলচ্চিত্রে এক সময়ের জনপ্রিয় এই জুটির পারিবারিক এই আনন্দঘন মুহূর্তে শুভেচ্ছা জানিয়েছেন তাদের সহকর্মী ও ভক্তরাও।

 ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’