টপ নিউজ
পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন
নিজস্ব প্রতিবেদক
১৮ জুন ২০২৬, ০৮:৪৬ পি.এম.

ছবি: সংগৃহীত
নায়িকা পরীমণি ইস্যুতে অবশেষে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েন চাকরি হারিয়েছেন।
তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়ে বৃহস্পতিবার (১৮ জুন) প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এতে চিত্রনায়িকা পরীমণির সঙ্গে রাত্রিযাপন ও অনৈতিক সম্পর্কের বিষয়টি প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয় তদন্তে পাওয়া প্রমাণাদির ভিত্তিতে।
পরীমণিকাণ্ডের সেই তদন্ত প্রতিবেদন পড়ুন এখানে।
ভিওডি বাংলা/এফএ
Download







