• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি

তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল

ভিওডি বাংলা ডেস্ক    ১৭ জুন ২০২৬, ০৬:০৮ এ.এম.
ছবি: সংগৃহীত

নজরুল সংগীত গেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল লোকসংগীত শিল্পী লাইলী বাউল এবার তিন লাখ টাকার চেক পাচ্ছেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী কর্তৃক তাকে এই অর্থ সহায়তা প্রদান করা হবে।

বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১১ টায় সংস্কৃতি মন্ত্রীর অফিস কক্ষে চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী নিজে উপস্থিত থেকে উক্ত চেক প্রদান করবেন।

এ সময় আরও উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শাকিলুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এরআগে গত ২৪ মে ফরিদপুরে নজরুলজয়ন্তীর এক অনুষ্ঠানে নজরুল ইসলামের 'নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল'গানটি গেয়েছিলেন লাইলী। তাঁর কণ্ঠে গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। রাতারাতি আলোচনায় চলে আসেন ভবঘুরে এই শিল্পী।

এরপর ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। ২৭ মে দুপুরে জেলা প্রশাসকের বাংলোবাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে লাইলী বাউলের হাতে আর্থিক সহায়তার টাকা তুলে দেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভিকটিম নয়, ক্রিমিনালকে জবাবদিহিতার মুখে আনুন: প্রভা
ভিকটিম নয়, ক্রিমিনালকে জবাবদিহিতার মুখে আনুন: প্রভা
ইউটিউবে কোটি ভিউয়ে নিলয়ের ডাবল সেঞ্চুরি
ইউটিউবে কোটি ভিউয়ে নিলয়ের ডাবল সেঞ্চুরি
নিজ বাসভবন থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
নিজ বাসভবন থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য