• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি আদাবরে পুলিশের ওপর হামলা, এক্সেল বাবুসহ গ্রেপ্তার ৬

সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৭ জুন ২০২৬, ০৮:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত

মৌলভীবাজার সফরকালে সাবেক সংসদ সদস্য (এমপি) ও বিএনপির প্রবীণ নেত্রী খালেদা রাব্বানীর বাসায় গিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১৭ জুন) শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ শেষে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডে অবস্থিত খালেদা রাব্বানীর বাসভবনে যান তিনি।

এ সময় প্রধানমন্ত্রী খালেদা রাব্বানীর সঙ্গে কিছু সময় কাটান এবং তার চিকিৎসা ও সার্বিক শারীরিক অবস্থার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি খালেদা রাব্বানীর দ্রুত সুস্থতা কামনা করেন।

প্রধানমন্ত্রীর এ সফরে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, বিএনপির রাজনীতির মূল শিক্ষা হলো শিষ্টাচার, শ্রদ্ধাবোধ ও মানবিকতা। এত ব্যস্ততা ও রাজনৈতিক কর্মসূচির মধ্যেও বিএনপি যে সৌজন্য ও দায়িত্বশীলতার রাজনীতি করে, তারই প্রমাণ সাম্প্রতিক এই ঘটনা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবর শুনেই সংশ্লিষ্টরা সেখানে ছুটে যান।

তিনি আরও বলেন, সেখানে উপস্থিত হয়ে খালেদা রাব্বানী আবেগাপ্লুত হয়ে পড়েন এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানসহ রাজনৈতিক জীবনের নানা স্মৃতিচারণ করেন। একপর্যায়ে তিনি পুরোনো ছবিও দেখাতে থাকেন। আবেগঘন সেই মুহূর্তে প্রধানমন্ত্রী তাকে সন্তানের মতো স্নেহে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন এবং আশ্বস্ত করেন।

মিফতাহ সিদ্দিকী বলেন, বাস্তবিক অর্থেই এটি গর্বের বিষয় যে এমন একজন নেতাকে দলীয় প্রধান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়া গেছে, যা সত্যিই আনন্দ ও গর্বের।

উল্লেখ্য, খালেদা রাব্বানী মৌলভীবাজারের রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে চিকিৎসাধীন তিনি।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগ্নেয়াস্ত্র-বিস্ফোরক উদ্ধারে পুলিশের বড় সাফল্য
আগ্নেয়াস্ত্র-বিস্ফোরক উদ্ধারে পুলিশের বড় সাফল্য
আইসিটি বিভাগের আরএডিপিভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
২০২৫-২৬ অর্থবছর আইসিটি বিভাগের আরএডিপিভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় হবে: প্রধানমন্ত্রী
জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় হবে: প্রধানমন্ত্রী