• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি আদাবরে পুলিশের ওপর হামলা, এক্সেল বাবুসহ গ্রেপ্তার ৬ সাবেক মন্ত্রী-এমপির ফেসবুক পেজের এডমিন গ্রেপ্তার ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় মনিরের যাবজ্জীবন জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় হবে: প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সিইজিআইএস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: পানিসম্পদমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৭ জুন ২০২৬, ০৬:২৮ পি.এম.
ছবি: সংগৃহীত

পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বাংলাদেশ নদী মাতৃক দেশ। টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীর গতি-প্রকৃতি অনুযায়ী খাল খনন,  পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস (সিইজিআইএস) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।  দেশের স্বার্থ ও উন্নয়নে সিইজিআইএস-এর কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

বুধবার (১৭ জুন) রাজধানীর আগারগাঁওয়ে সিইজিআইএস-এর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।

‎পানিসম্পদমন্ত্রী বলেন, সিইজিআইএস-এর কার্যক্রম বুদ্ধিভিত্তিক ও কারিগরী।  পেশাগত দক্ষতা, গবেষণা, খাল খনন,  টেকসই বাঁধ নির্মাণ, পানি সম্পদের সঠিক ব্যবহার ও উন্নয়নে  সিইজিআইএস নীতি সহায়তা ও সম্ভাব্যতা যাচাই করে আসছে। এ সময় পানিসম্পদ ও খাল খননের সঠিক ডাটাবেইজ করার আহ্বান জানান তিনি।

‎শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০২ সালে সিইজিআইএস-কে পূর্ণাঙ্গ প্রাতিষ্ঠানিক কাঠামোয় রূপ দিয়েছিলেন। যুগের সঙ্গে তাল মিলিয়ে পানিসম্পদের সঠিক ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে কিভাবে উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন করা যায় সেদিকে বেশি মনোনিবেশ করার অনুরোধ জানান মন্ত্রী।

‎সিইজিআইএস-এর নির্বাহী পরিচালক মোতালেব হোসেন সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পানিসম্পদ সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বর্জ্য অপসারণ এখন ডিএসসিসির প্রথম অগ্রাধিকার: আবদুস সালাম
বর্জ্য অপসারণ এখন ডিএসসিসির প্রথম অগ্রাধিকার: আবদুস সালাম
মৎস্য খাতের উন্নয়নে গবেষণা ও উদ্ভাবনের বিকল্প নেই: প্রাণিসম্পদমন্ত্রী
মৎস্য খাতের উন্নয়নে গবেষণা ও উদ্ভাবনের বিকল্প নেই: প্রাণিসম্পদমন্ত্রী
মৌলভীবাজার সফরে শ্রীমঙ্গলের মঞ্চে প্রধানমন্ত্রী
মৌলভীবাজার সফরে শ্রীমঙ্গলের মঞ্চে প্রধানমন্ত্রী