• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় হবে: প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মৎস্য খাতের উন্নয়নে গবেষণা ও উদ্ভাবনের বিকল্প নেই: প্রাণিসম্পদমন্ত্রী শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার এ যেন 'শেষের কবিতা'র মহাকাব্যিক শুরু! ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৭ জুন ২০২৬, ০২:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় ধাপের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৭ জুন) দুপুরে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সুইচ টিপে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী ১০ জন উপকারভোগীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন।

পরীক্ষামূলকভাবে প্রথম পর্যায়ে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারকে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে। এর মাধ্যমে প্রতিটি পরিবার মাসিক ২ হাজার ৫০০ টাকা করে ভাতা পাবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিভিন্ন সামাজিক সহায়তা কর্মসূচির সুবিধাভোগীদের সঙ্গেও মতবিনিময় করেন।

সফরসূচি অনুযায়ী, শ্রীমঙ্গলের কর্মসূচি শেষে তিনি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আরও একটি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

উল্লেখ্য, নির্বাচনে জয়লাভ করে সরকার গঠনের পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম মৌলভীবাজার সফর। বুধবার দুপুর ১টার দিকে তিনি শ্রীমঙ্গলে পৌঁছান।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীমঙ্গলের পথে প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলের পথে প্রধানমন্ত্রী
হজ শেষে দেশে ফিরেছেন প্রায় ৫৮ হাজার হাজি
হজ শেষে দেশে ফিরেছেন প্রায় ৫৮ হাজার হাজি
মৌলভীবাজারের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী
মৌলভীবাজারের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী