• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মৎস্য খাতের উন্নয়নে গবেষণা ও উদ্ভাবনের বিকল্প নেই: প্রাণিসম্পদমন্ত্রী শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার এ যেন 'শেষের কবিতা'র মহাকাব্যিক শুরু! ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

বৃষ্টির মধ্যেই মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৭ জুন ২০২৬, ০১:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টির মধ্যেই মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃষ্টি উপেক্ষা করেও শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে বিপুল জনসমাগম হয়েছে। দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম মৌলভীবাজার সফর।

সফরকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

বুধবার (১৭ জুন) সকাল থেকেই বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হতে থাকেন। বৃষ্টি অব্যাহত থাকলেও ছাতা, রেইনকোট ও পলিথিন ব্যবহার করে অনেকেই মাঠে অবস্থান করেন।

মাঠে স্থান সংকুলান না হওয়ায় আশপাশের সড়ক ও খোলা স্থানেও মানুষের ভিড় দেখা যায়। জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। উপস্থিত জনতা প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার অপেক্ষায় ছিলেন।

স্থানীয়রা জানান, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও এমন বিশাল জনসমাগম বিরল, যা এই সফরকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ ও উদ্দীপনার প্রতিফলন।

সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এদিকে দুপুর ১২টার দিকে প্রবল বাতাসের কারণে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপকারভোগীদের বসার জন্য নির্মিত একটি প্যান্ডেল ভেঙে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং মূল মঞ্চ অক্ষত রয়েছে।

জনসভাকে কেন্দ্র করে পুরো শ্রীমঙ্গল শহরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হজ শেষে দেশে ফিরেছেন প্রায় ৫৮ হাজার হাজি
হজ শেষে দেশে ফিরেছেন প্রায় ৫৮ হাজার হাজি
মৌলভীবাজারের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী
মৌলভীবাজারের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী
সার্কাস-যাত্রাপালা শিল্পীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
সার্কাস-যাত্রাপালা শিল্পীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত