• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এ যেন 'শেষের কবিতা'র মহাকাব্যিক শুরু! ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায়

সার্কাস-যাত্রাপালা শিল্পীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক    ১৭ জুন ২০২৬, ০৭:২৯ এ.এম.
ছবি: সংগৃহীত

বিলুপ্তপ্রায় যাত্রা ও সার্কাস শিল্পের গ্রামীণ ঐতিহ্য ফেরাতে নানান কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এর অংশ হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হয়েছে সার্কাস-যাত্রাপালা শিল্পের মানোন্নয়ন বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা।

মঙ্গলবার (১৬ জুন) থেকে শুরু হয়েছে সার্কাস-যাত্রাপালা শিল্পের মানোন্নয়ন বিষয়ক উক্ত কর্মশালা শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব জুবায়ের বাবু। বাংলাদেশের সার্কাস ঐতিহ্য, শিল্পরুপ ও সংকট বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন ড. সাইমন জাকারিয়া। 

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক জনাব ইউসুফ হাসান অর্ক এবং প্রামাণ্য চিত্র নির্মাতা জনাব ঝুমুর আসমা জুঁই। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দি গ্রেট রওশন সার্কাস-এর প্রোপাইটার শেখ আফতাব উদ্দিন এবং বাংলাদেশ সার্কাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জনাব মো: শাহিন মিয়া। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব কানিজ মওলা। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।

কর্মশালায় আগত যাত্রা ও সার্কাস মালিক, শিল্পী ও কলাকুশলীরা তাদের নানান সমস্যা সংকট এবং পরিস্থিতির কথা তুলে ধরেন।  তাদের জীবন যাত্রার মানোন্নয়ন, সুস্থ কর্মপরিবেশ, আর্থিক নিশ্চয়তা, ঝুকিভাতাসহ নানান দাবিদাওয়ার কথা তুলে ধরেন। 

আগত অতিথি এবং আলোচকবৃন্দরা সার্কাস শিল্পকে মুল ধারায় ফিরিয়ে আনতে এবং গ্রামীণ ঐতিহ্যের ধারায় নতুন নতুন প্রযোজনা নির্মাণের মাধ্যমে সামাজিক বিনোদন এবং নানান দিক তুলে ধরার আহ্বান জানান।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ শ্রীমঙ্গল যাচ্ছেন প্রধানমন্ত্রী
আজ শ্রীমঙ্গল যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়তে সরকার বদ্ধপরিকর: প্রযুক্তিমন্ত্রী
প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়তে সরকার বদ্ধপরিকর: প্রযুক্তিমন্ত্রী
সরকার সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক ব্যবহার নিশ্চিত করবে : প্রযুক্তিমন্ত্রী
সরকার সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক ব্যবহার নিশ্চিত করবে : প্রযুক্তিমন্ত্রী