• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

ইউটিউবে কোটি ভিউয়ে নিলয়ের ডাবল সেঞ্চুরি

বিনোদন ডেস্ক    ১৬ জুন ২০২৬, ১০:৩৫ এ.এম.
অভিনেতা নিলয় আলমগীর। ছবি: সংগৃহীত

দেশের নাট্যজগতে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। ইউটিউব প্ল্যাটফর্মে তাঁর অভিনীত ২০০টি নাটক এক কোটির বেশি ভিউ অর্জন করেছে। বাংলাদেশি নাটকের ইতিহাসে এমন রেকর্ড অন্য কোনো অভিনেতার ঝুলিতে নেই বলে জানা গেছে। এই অর্জনের পর অভিনয়শিল্পী, নির্মাতা ও দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পাচ্ছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করেন নিলয়।

সেখানে তিনি বলেন, এই সাফল্য কেবল একজন অভিনেতার নয়; বরং একটি নাটকের সঙ্গে যুক্ত প্রতিটি মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি নির্মাতা, চিত্রনাট্যকার, ক্যামেরা বিভাগের সদস্য, সম্পাদক, প্রযোজক, সহশিল্পী এবং বিভিন্ন পর্যায়ের কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

নিলয়ের মতে, একটি নাটক দর্শকের কাছে পৌঁছানোর পেছনে অসংখ্য মানুষের শ্রম ও নিষ্ঠা কাজ করে। ক্যামেরার সামনে যেমন শিল্পীদের ভূমিকা থাকে, তেমনি পর্দার আড়ালে কাজ করা কর্মীরাও সমান গুরুত্বপূর্ণ। তাদের নিরলস পরিশ্রমের কারণেই নাটকগুলো লাখো দর্শকের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছে।

তবে এই অর্জনের সবচেয়ে বড় অংশীদার হিসেবে তিনি দর্শকদেরই উল্লেখ করেছেন। নিলয় বলেন, নিয়মিতভাবে দর্শকরা তাঁর নাটক দেখেন, মতামত দেন, শেয়ার করেন এবং ভালোবাসা প্রকাশ করেন। দর্শকদের এই অবিচ্ছিন্ন সমর্থনই তাঁকে নতুন নতুন কাজ করার অনুপ্রেরণা জুগিয়েছে।

গত কয়েক বছরে বাংলা নাটকে নিলয় আলমগীরের জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে রোমান্টিক, পারিবারিক, সামাজিক ও হালকা বিনোদনধর্মী গল্পভিত্তিক নাটকে তাঁর অভিনয় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। নিয়মিত নাটক নির্মাণ ও অভিনয়ের মাধ্যমে তিনি নিজস্ব দর্শকশ্রেণি তৈরি করতে সক্ষম হয়েছেন।অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও সক্রিয় নিলয়।

তাঁর মালিকানাধীন ইউটিউব চ্যানেল ‘এনএএফ’ বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় নাটকভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। চ্যানেলটিতে নিয়মিত নতুন নাটক প্রকাশিত হয় এবং এর গ্রাহকসংখ্যা ৪২ লাখেরও বেশি। নিলয়ের অভিনীত অধিকাংশ আলোচিত নাটক এই প্ল্যাটফর্ম থেকেই প্রচারিত হয়ে থাকে।

ইউটিউবের সর্বাধিক দর্শকপ্রিয় বাংলা নাটকের তালিকাতেও রয়েছে নিলয়ের শক্ত অবস্থান। সবচেয়ে বেশি ভিউ পাওয়া নাটকগুলোর মধ্যে তাঁর অভিনীত একাধিক নাটক স্থান করে নিয়েছে। শীর্ষ তালিকার প্রথম দুটি নাটকই নিলয়ের অভিনীত। এছাড়া সেরা দশ নাটকের মধ্যে তাঁর ছয়টি নাটক রয়েছে, যা তাঁর জনপ্রিয়তারই প্রমাণ।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি