• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল

বিনোদন ডেস্ক    ১৫ জুন ২০২৬, ০৯:৪৯ পি.এম.
ছবি: সংগৃহীত

সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তারের খবরে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বেনজীর আহমেদ গ্রেপ্তার হওয়ার খবর প্রকাশের পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি সংবাদ ফটোকার্ড শেয়ার করে তিনি মাত্র একটি শব্দ লিখেছেন—‘মজা’। পোস্ট করামাত্রই ভাইরাল হয়ে পড়ে ফটোকার্ডটি।

রোববার (১৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। কেন এমন মন্তব্য করেছেন, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি পরীমনি। তবে অনেকেই ধারণা করছেন, ২০২১ সালে রাজধানীর একটি বোট ক্লাবকে কেন্দ্র করে আলোচিত ঘটনার জেরে অভিনেত্রীর জীবনে যে আইনি ও ব্যক্তিগত জটিলতা তৈরি হয়েছিল, তার সঙ্গে এই প্রতিক্রিয়ার সম্পর্ক থাকতে পারে।

জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলার প্রেক্ষাপটে ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ বেনজীর আহমেদকে গ্রেপ্তার করেছে। দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির বিভিন্ন অভিযোগ তদন্ত করছে দুদক।

এর আগে, ২০২৪ সালের ৪ মে দেশ ছেড়েছিলেন সাবেক এই আইজিপি। এরপর থেকে তিনি লোকচক্ষুর আড়ালে ছিলেন। ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন বেনজীর আহমেদ। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার এবং র‌্যাবের মহাপরিচালক (ডিজি) হিসেবেও দায়িত্ব পালন করেন।

বেনজীরের গ্রেপ্তারের খবর প্রকাশের পর রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি প্রতিক্রিয়া জানালেও পরীমনির এক শব্দের মন্তব্যই সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে সামাজিক মাধ্যমে।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি