• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন

তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ

বিনোদন প্রতিবেদক    ১৫ জুন ২০২৬, ০৭:০৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

‎বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। আগামী ৩ জুলাই সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

রোববার (১৪ জুন) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ তফসিল ঘোষণা করা হয়।

‎অনুষ্ঠানে শিল্পী সমিতির সাবেক সভাপতি মিশা সওদাগর, সিনিয়র সহ-সভাপতি ডি এ তায়েব, সহ-সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি প্রার্থী আরমান, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, চিত্রনায়ক জয় চৌধুরী, চিত্রনায়িকা রিয়ানা পারভিন পলি, রোমানা ইসলাম মুক্তি, অভিনেতা সনি রহমানসহ চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ ও শিল্পী সমিতির বর্তমান এবং সাবেক নেতারা উপস্থিত ছিলেন।

‎তফসিল ঘোষণাকে কেন্দ্র করে এফডিসিতে ছিল উৎসবমুখর পরিবেশ। শিল্পীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। নির্বাচনকে সামনে রেখে শিল্পীদের মধ্যে দেখা যায় ব্যাপক আগ্রহ, উদ্দীপনা ও উৎসাহ।

‎উপস্থিত নেতৃবৃন্দ একটি সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। তারা বলেন, এই নির্বাচন চলচ্চিত্র শিল্পীদের অধিকার, ঐক্য ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।

‎তফসিল ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হলো। এখন মনোনয়নপত্র সংগ্রহ, প্রচারণা, ভোটের সমীকরণ এবং প্রার্থীদের নানা কর্মসূচিকে কেন্দ্র করে জমে উঠবে এফডিসির নির্বাচনী আমেজ।

‎আগামী কয়েক সপ্তাহ চলচ্চিত্রপাড়ায় নির্বাচনী আলোচনা, প্রচারণা ও নানা সমীকরণই থাকবে প্রধান আকর্ষণ।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে ‎সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে একটি প্যানেল থেকে অংশ নিচ্ছেন ফাইট ডিরেক্টর, অভিনেতা, প্রযোজক এবং পরিচালক আরমান ও রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলে আছেন শিবা শানু ও জয় চৌধুরী।

সমিতির মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল পরিষদের মেয়াদ গত ২৪ এপ্রিল শেষ হয়েছে।

ভিওডি বাংলা/শাহাদাত/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি