• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ উচ্চশিক্ষার জাতীয় কর্মশালা কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে নতুন বিধিনিষেধ চালু করল ইরান তরুণদের কর্মসংস্থানে প্রয়োজন শিল্পায়ন : মন্ত্রী দুলু জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, গুলিবিদ্ধ ১ পাকিস্তানের জন্য নয়, সন্ত্রাসবাদের কারণেই থমকে আছে সার্ক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী

গৌরীপুর ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

   ১ নভেম্বর ২০২৫, ০৪:২৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

দেশের অন্যান্য স্থানের মতো ময়মনসিংহের গৌরীপুর উপজেলাতেও উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে শনিবার (১ নভেম্বর) সকাল ১১ টায় স্থানীয় সমবায় অফিসের উদ্যোগে আলোচনা সভা, র‍্যালি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়।”

উপজেলার সরকারিভাবে নিবন্ধিত বিভিন্ন সমবায় সংগঠনের মধ্যে কর্মদক্ষতা, সেবা, স্বচ্ছতা ও কার্যক্রমের মান যাচাই করে কয়েকটি সমিতিকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে “সচ্ছতা ও দক্ষতার সহিত সেবা মূলক কার্যক্রম” পরিচালনার জন্য গৌরীপুর উপজেলা ভূমি জরিপকারী (আমিন) সমিতি-কে শ্রেষ্ঠ সমিতি হিসেবে মনোনীত করা হয়।

স্থানীয় পাবলিক হলে আয়েজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। 

এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা সমবায় কর্মকর্তা। প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন সমিতির নেতৃবৃন্দ।

বক্তারা সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরে বলেন, স্বচ্ছতা, পরিশ্রম ও সম্মিলিত উদ্যোগই দেশের সার্বিক উন্নয়নে সমবায় ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে।

পুরস্কারপ্রাপ্ত সমিতির নেতৃবৃন্দ জানান, এই স্বীকৃতি ভবিষ্যতে কাজের গতি বাড়াবে এবং সাধারণ মানুষের সেবায় আরও আন্তরিক হওয়ার প্রেরণা যোগাবে।
দিনব্যাপী আয়োজন ও পুরস্কার বিতরণের মাধ্যমে সমবায় দিবসের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেগমগঞ্জে জামায়াত কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি
বেগমগঞ্জে জামায়াত কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি
শিশু ধর্ষণ মামলায় মাদরাসাশিক্ষকের ডিএনএ পরীক্ষার নির্দেশ
শিশু ধর্ষণ মামলায় মাদরাসাশিক্ষকের ডিএনএ পরীক্ষার নির্দেশ
নওগাঁয় প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ২
নওগাঁয় প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ২