• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

টাঙ্গাইলে রেকর্ড পরিমাণ বৃষ্টি, শীতকালীন সবজির ক্ষতির শঙ্কা

টাঙ্গাইল প্রতিনিধি    ১ নভেম্বর ২০২৫, ০৬:২৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলে অসময়ে মুষলধারে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। এতে শীতকালীন সবজিসহ ধানের ক্ষতির শঙ্কা করছেন কৃষকরা। এছাড়াও ঠান্ডা, জ্বরসহ বিভিন্ন রোগবালাই বাড়তে পারে বলে মনে করছেন সাধারণ মানুষ। আবহাওয়া অফিস বলছে, ৩ ঘন্টায় জেলায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে।

শনিবার ( ০১ নভেম্বর) সকাল থেকে টাঙ্গাইলের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। ফলে সবজির ক্ষয়ক্ষতির পাশাপাশি দিন মজুর থেকে শুরু করে রিকশা চালকরা কাজে বের হতে পারেনি। এদিকে বাজারেও লোকজনের উপস্থিতি কম দেখা গেছে।  কাগমারা এলাকার সবজি চাষী মাসুদ মিয়া বলেন, পালন শাক, পেঁয়াজ, আলুসহ বিভিন্ন সবজির চাষ করেছিলাম। অসময়ের বৃষ্টিতে সব ক্ষতি হতে পারে।

এনায়েতপুর এলাকার চাষী আনোয়ার হোসেন জানান, ফুলকপি, বাঁধাকপির চারাসহ বিভিন্ন সবজির চাষ করেছিলেন। দুই এক দিনের মধ্যে পানি না শুকালে সবই লোকসান হবে। 
টাঙ্গাইল শহরের পার্ক বাজারের ব্যবসায়ী আমজাদ হোসেন জানান, সকাল থেকে মুষল ধারে বৃষ্টি হচ্ছে। যে কারনে বাজারে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের উপস্থিতি কম। 
ব্যবসায়ী সোহেল রানা জানান, স্বাভাবিক সময়ে অতিরিক্ত রিকশার কারনে শহরে যানজট লেগেই থাকে। 

বৃষ্টির কারণে একটি রিকশার জন্য প্রায় দেড় ঘন্টা অপেক্ষা করতে হয়েছে।

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন জানান, শনিবার সকাল ৬ টা থেকে ৯ টা পর্যন্ত ৮৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা তিন ঘন্টায় জেলায় সর্বোচ্চ রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। এ অবস্থা আর কয়েক দিন থাকতে পারে বলে জানান তিনি।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
খোয়াইয়ের বাঁধ ভেঙে হবিগঞ্জে বন্যা, প্লাবিত অন্তত ২০ গ্রাম
ছবি: সংগৃহীত
পার্বত্য চট্টগ্রামে দুর্যোগ: সেনাবাহিনীর উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত
ছবি: সংগৃহীত
টানা বর্ষণ ও জোয়ারে প্লাবিত হাতিয়া, দুর্ভোগে মানুষ