• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ উচ্চশিক্ষার জাতীয় কর্মশালা কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে নতুন বিধিনিষেধ চালু করল ইরান তরুণদের কর্মসংস্থানে প্রয়োজন শিল্পায়ন : মন্ত্রী দুলু জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, গুলিবিদ্ধ ১ পাকিস্তানের জন্য নয়, সন্ত্রাসবাদের কারণেই থমকে আছে সার্ক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী

অপকর্ম করলে খেসারত দিতে হবে ভোটের দিন : শ্যামল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ১ নভেম্বর ২০২৫, ০৬:২৯ পি.এম.
ব্রাহ্মণবাড়িয়া বিএনপির প্রতিষ্ঠাকালীন সিনিয়র সহসভাপতি এড হামিদুর রহমানের স্মরণ সভায় বক্তব্য রাখেন ইনজিনয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। ছবি: ভিওডি বাংলা

কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, সামনের যে নির্বাচন অনেকে ভাবতে পারেন আওয়ামী লীগ নাই আমাদের মাঠ খালি, তা ভুল ধারণা। ঢাকসু, চাকসু থেকে শুরু করে সারাদেশের বিশ্ববিদ্যালয় গুলোর নির্বাচনে দেখুন আমাদের কি হয়েছে? আমরা চাবেকই আমাদের নেতাকর্মীরা সঠিক ভাবে চলুন, যাতে এই বিশ্ববিদ্যালয় নির্বাচনের মতো আমাদের যেন খেসারত দিতে না হয়। আমরা যতো অপকর্ম করি, এসবের খেসারত ভোটের দিন দিতে হবে। 

তিনি শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া জুবলি রোড এলাকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সহসভাপতি প্রয়াত এডভোকেট হামিদুর রহমানের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, আমাদের নতুন প্রজন্ম, যারা ২০১৪, ২০১৮ ও ২০২৪ এ ভোট দিতে পারে নাই, তারা খুবই সচেতন। আমরা কোন ভুল করলে আগামী ফেব্রুয়ারীর নির্বাচনে এর খেসারত দিতে হবে। আপনারা এমন কোন কাজ করবেন না, যাতে দলের দুর্নাম হয়। ইতিমধ্যে আপনারা দেখেছেন, যারা দলের বিরুদ্ধে ছিল তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। শুধু ব্রাহ্মণবাড়িয়াতে নয়, সারাদেশে প্রায় ৫ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কোন ব্যক্তির অপকর্মের দায়ভার দল নিবে না।

প্রয়াত হামিদুর রহমানের মেয়ে ডা. শারমিন সুলতানা টুনটুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি,  জেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম, গোলাম সারোয়ার খোকন, আনিসুর রহমান মঞ্জু, পৌর বিএনপির সভাপতি নজির উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক আলী আজম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন প্রমূখ। 

সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সহসভাপতি জসিম উদ্দিন রিপন ও জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সৈয়দ তৈমুর।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেগমগঞ্জে জামায়াত কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি
বেগমগঞ্জে জামায়াত কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি
শিশু ধর্ষণ মামলায় মাদরাসাশিক্ষকের ডিএনএ পরীক্ষার নির্দেশ
শিশু ধর্ষণ মামলায় মাদরাসাশিক্ষকের ডিএনএ পরীক্ষার নির্দেশ
নওগাঁয় প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ২
নওগাঁয় প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ২