• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

জামায়াত ঝুলন্ত পার্লামেন্ট চায়: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ৪ নভেম্বর ২০২৫, ০৫:২৫ পি.এম.
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পিআর পদ্ধতির মাধ্যমে দেশে ঝুলন্ত পার্লামেন্ট চায়।

মঙ্গলবার (৪ নভেম্বর) বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি।

আবদুস সালাম বলেন, নির্বাচনের বিকল্প নেই, দেশকে বাঁচাতে, গণতন্ত্র বাঁচাতে, জনগণকে বাঁচাতে গণতন্ত্রের বিকল্প নেই। বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করে আনতে হবে, সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। আমরা ঝুলন্ত পার্লামেন্ট হব না। জামায়াত পিআরের মাধ্যমে ঝুলন্ত পার্লামেন্ট চায়, এতে প্রতিবেশী রাষ্ট্র সুযোগ পাবে, তা হবে না।
 
সালাম বলেন, নির্বাচনের আগে পরাজিত অপশক্তি উঁকিঝুঁকি দিচ্ছে, একটি দল যারা বিএনপির কাঁধে ভর করেছিল, তারা ৫ তারিখের পর আচরণ পরিবর্তন করে বিএনপির বিরোধিতা করেছে। বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের ভাবছে, কিন্তু জনগণের কাছে তারা প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেনি৷ বিএনপি নয় বাংলাদেশের বিরুদ্ধে বিরোধিতা করছে জামায়াত।
 
তিনি বলেন, সবাই নির্বাচন চায় কিন্তু জামায়াত নির্বাচন চায় না৷ তারা গণভোটের কথা বলছে, এই গণভোট করতে গেলে যে অর্থ ক্ষতি হবে তা দেবে কে, ইসলামী ব্যাংক নাকি জামায়াত? সব কিছু বাদ দিয়ে নির্বাচন দিতে হবে। যাদের অবস্থানই নাই তাদের কথায় কিছু হবে না, জনগণের কথায় হবে। আলাপ আলোচনা হবে ফেব্রুয়ারিতে নির্বাচন কীভাবে সুষ্ঠু হবে তা নিয়ে। দেশকে রসাতলে পাঠায়েন না। সরকার সমাধান করতে না পারলে ক্ষমতায় কেন আছেন? তাহলে আপনাদের কাজটা কী?

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ
রামিসার মায়ের চিকিৎসা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ