• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচন হবে কি হবে না; এই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে :জিল্লুর রহমান

ভিওডি বাংলা ডেস্ক    ৫ নভেম্বর ২০২৫, ০৬:৫১ পি.এম.
রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান। ছবি-সংগৃহীত

রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, ‘নির্বাচন হবে কি হবে না এই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ যখন তুঙ্গে সেই আলোচনাটাকে বেশ খানিকটা স্তিমিত করে দিল বিএনপির ২৩৭ জন প্রার্থীর নাম ঘোষণা। বিএনপির যে মনোনয়ন এটাকে একটা ভালো মনোনয়ন বলতে হবে। খুব বেশি বিতর্কের সুযোগ এখানে আছে মনে হয় না।’   

জিল্লুর রহমান বলেন, ‘সামগ্রিকভাবে বিএনপির যে শক্তিমত্তা সেই জায়গা থেকে বিএনপি বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর থেকে বেশ খানিকটা এগিয়ে। এগিয়ে এই অর্থে যে, আওয়ামী লীগ এখন দৃশ্যপটে নেই। সরকারের পতন হয়েছে। তাদের মোরাল স্ট্রেংথ খুব দুর্বল। নৈতিক অবস্থানটা খুবই দুর্বল। তারা কবে কিভাবে রাজনীতিতে কামব্যাক করবে সেটা একটা বড় প্রশ্ন। বর্তমান সরকার তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে স্থগিত রেখেছে।’  

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

জিল্লুর বলেন, ‘বিএনপি ৬৭টির মতো আসন ফাঁকা রেখেছে। যেকোনো কারণেই হোক আপাতত ঘোষণা স্থগিত রেখেছে। মনোনয়নকে কেন্দ্র করে মনোনয়নপত্র কেনা, তফসিল ঘোষণার পর মনোনয়নের জন্য ইন্টারভিউ, প্রার্থীরা নিজেদের শক্তি প্রদর্শন সেই বিষয়গুলো এবার দেখা গেল না। অনেকে বলছেন যে যারা মনোনয়ন পাননি বা দলের নেতৃত্বের কাছে যাদের আপাতত যোগ্য মনে হয়নি তাদের জন্য ভবিষ্যতে সময় আছে।’  

তিনি বলেন, ‘বিএনপির বড় এডভান্টেজ হচ্ছে যে, বিএনপি মুক্তিযোদ্ধাদের দল। বিএনপির প্রতিষ্ঠাতা একজন বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম, সেক্টর কমান্ডার একটা ফোর্সের অধিনায়ক।পরবর্তী সময় দেশের রাষ্ট্রপ্রধান, তার আগে সেনাপ্রধান। বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে প্রত্যাবর্তন সেটা বিএনপির সময় হয়েছে।’ 

ভিওডি বাংলা/ এমএইচ/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদত্যাগের সিদ্ধান্ত ডাকসু সদস্য সর্বমিত্র চাকমার
পদত্যাগের সিদ্ধান্ত ডাকসু সদস্য সর্বমিত্র চাকমার
‘বেঈমান ও প্রতারক’রা নতুন ধান্দায় : তাজনুভা জাবীন
‘বেঈমান ও প্রতারক’রা নতুন ধান্দায় : তাজনুভা জাবীন
নির্বাচনে বিএনপি-জামায়াতের রণক্ষেত্র যেন সামাজিক মাধ্যম
নির্বাচনে বিএনপি-জামায়াতের রণক্ষেত্র যেন সামাজিক মাধ্যম