• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আ’লীগের পক্ষে মিছিল

এক ইঞ্চিও ছাড় নয়: শফিকুল আলম

নিজস্ব প্রতিবেদক    ৫ নভেম্বর ২০২৫, ০৯:৫৩ পি.এম.
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি-সংগৃহীত

ফ্যাসিস্ট শেখ হাসিনার মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে আওয়ামী লীগের পক্ষে কেউ মিছিল করলে তাদের এক ইঞ্চিও ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (৫ নভেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। 

প্রেস সচিব বলেন, ‘সরকারি আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। আওয়ামী লীগের কেউ যদি আওয়ামী লীগের একটিভিটিস, সভা, মিছিল বা যাই করতে যাবেন সে ক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইনের কঠিন প্রয়োগ হবে, কোনো ধরনের ব্যত্যয় হবে না। এই জায়গায় সরকার এক ইঞ্চি ছাড় দেবে না। কেউ যদি খুনি ফ্যাসিস্ট লিডার দ্বারা উদ্বুদ্ধ হয়ে মিছিল করেন তাকে আইনের আওতায় আনা হবে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে শত শত ছেলে-মেয়েকে খুন করার অভিযোগ রয়েছে। উনি ঢাকার বড় কসাই। উনি বুচার অব বেঙ্গল (বাংলার কসাই)। উনি ভারতে বসে কী করছেন, কী নির্দেশ দিচ্ছেন, সেগুলো অবশ্যই আমাদের মনিটরিংয়ে আছে।’

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনে অনিয়ম করলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনে অনিয়ম করলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
শর্ত অনুকূল না হলে ডিপিওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি চুক্তি নয়
নৌপরিবহন উপদেষ্টা শর্ত অনুকূল না হলে ডিপিওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি চুক্তি নয়
নির্বাচনকে কেন্দ্র করে অসংখ্য অপতথ্য মোকাবেলা করছে সরকার
প্রেস সচিব: নির্বাচনকে কেন্দ্র করে অসংখ্য অপতথ্য মোকাবেলা করছে সরকার