• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক    ৭ নভেম্বর ২০২৫, ০২:১৫ পি.এম.
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে ভিড় জমিয়েছে সর্বস্তরের মানুষ। ফাইল ছবি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে সকাল থেকে ভিড় জমেছে। বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যসহ সাধারণ মানুষ শ্রদ্ধা জানাতে মাজারে উপস্থিত হন।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল থেকে রাজধানীর শেরেবাংলা নগরের মাজারে বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ শ্রদ্ধা জানাতে ভিড় জমায়। 

১৯৭৫ সালের এই দিনে সিপাহি ও জনতার মিলিত উদ্যোগ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে একটি ঐতিহাসিক বিপ্লব সংঘটিত করেছিল। এই বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়। তিনি দেশের বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন ও উন্নয়নমূলক রাজনীতির সূচনা করেন।

আজ সকালে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে পতাকা উত্তোলন করা হয়। পরে দলের নেতাকর্মীরা মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করে তার রুহের মাগফিরাত কামনা করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শর্ত অনুকূল না হলে ডিপিওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি চুক্তি নয়
নৌপরিবহন উপদেষ্টা শর্ত অনুকূল না হলে ডিপিওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি চুক্তি নয়
নির্বাচনকে কেন্দ্র করে অসংখ্য অপতথ্য মোকাবেলা করছে সরকার
প্রেস সচিব: নির্বাচনকে কেন্দ্র করে অসংখ্য অপতথ্য মোকাবেলা করছে সরকার
ঢাকায় ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ
ঢাকায় ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ