• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, গুলিবিদ্ধ ১ পাকিস্তানের জন্য নয়, সন্ত্রাসবাদের কারণেই থমকে আছে সার্ক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি

বিদায় গামিনি ডি সিলভা

ক্রীড়া প্রতিবেদক    ৮ নভেম্বর ২০২৫, ০৮:২৫ পি.এম.
বিসিবির ন্যাশনাল কিউরেটর গামিনি ডি সিলভা। সংগৃহীত ছবি

দীর্ঘদিন ধরে বাংলাদেশের ক্রিকেটে আলোচিত একটি নাম গামিনি ডি সিলভা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ন্যাশনাল কিউরেটর হিসেবে দীর্ঘ ১৬ বছর দায়িত্ব পালন শেষে অবশেষে বিদায় নিয়েছেন তিনি।

৬৫ বছর বয়সী গামিনি ডি সিলভা একসময় ছিলেন শ্রীলঙ্কার প্রথম শ্রেণির ক্রিকেটার এবং আইসিসির আন্তর্জাতিক প্যানেলের আম্পায়ার। ২০০৯ সালে বিসিবিতে যোগ দেওয়ার পর থেকে তিনি দেশের বিভিন্ন ভেন্যুতে ৩২টি টেস্ট, ১০৬টি ওয়ানডে ও ৬৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে মাঠ প্রস্তুতি ও তদারকির দায়িত্ব পালন করেছেন।

এছাড়া ২০১১ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ, ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৬ সালের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ, তিনটি এশিয়া কাপ ও ১১টি বিপিএলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সহকর্মী কিউরেটর ও মাঠকর্মীদের উপস্থিতিতে তাকে আবেগঘন বিদায় সংবর্ধনা জানায় বিসিবি। পরে বিসিবির পরিচালক, গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ কমিটির সদস্য ও অন্যান্য কর্মকর্তারা আলাদা অনুষ্ঠানে গামিনির দীর্ঘদিনের নিষ্ঠা ও অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ক্রিকবাজের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাইয়ে তার সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তি নবায়ন করা হয়েছিল। তবে বিসিবি কর্মকর্তারা জানিয়েছেন, নির্ধারিত ক্ষতিপূরণ পরিশোধের পর পারস্পরিক সমঝোতায় চুক্তি সমাপ্ত করা হয়েছে।

সম্প্রতি শেরে বাংলা স্টেডিয়ামে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর তাকে বদলি করে রাজশাহীতে পাঠানো হয়। বিশেষ করে অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিংস ফেরার পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়, যা পরবর্তীতে গামিনির সঙ্গে বোর্ডের দূরত্ব বাড়ায় বলে জানা গেছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন
চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা
চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা
মিয়ামিকে জিতিয়ে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন মেসি
মিয়ামিকে জিতিয়ে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন মেসি