• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পাকিস্তানের জন্য নয়, সন্ত্রাসবাদের কারণেই থমকে আছে সার্ক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি দেশে আরও নতুন বিশ্ববিদ্যালয় চালুর পথে: শিক্ষামন্ত্রী

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় সৈয়দপুরে মাদক বিরোধী আলোচনা সভা

নীলফামারী প্রতিনিধি    ৯ নভেম্বর ২০২৫, ০৫:০০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

শহরের মাদক ব্যবসায়ীরা ঘাঁটি গেড়েছে গ্রামে। শস্য শ্যামলা গ্রামের মেঠো আলপথ মাদকসেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সন্ধ্যা নামার পর থেকেই শহরের মাদকসেবীরা বাইকে ছুটছে গ্রামীণ জনপদে। নির্দিষ্ট বাড়ির উঠান কিংবা গাছতলায় দাঁড়ালে হাতের মুঠোয় চলে আসছে মাদক।

এমনই একটি মাদক কারবারি ও মাদকসেবীদের পাদপীঠ স্থান হয়ে উঠেছে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুর গ্রাম। বর্তমানে এই গ্রামটি মাদকের হাটে পরিণত হয়েছে। মাদক ব্যবসায়ীদের ভয়ে কেউ টু শব্দটি করতে ভয় পায়। এমন অবস্থা থেকে পরিত্রাণ পেতে যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে উঠেছে। তারা ঘোষণা দিয়েছে মাদকের বিরুদ্ধে যুদ্ধে হয় নতুন সমাজ, না হয় মৃত্যু। এই প্রতিজ্ঞায় শপথ নিয়ে শনিবার রাতে কিসামত কামারপুকুর গ্রামের ডাঙ্গাপাড়ায় মাদক বিরোধী আলোচনা সভা জনসভায় পরিণত হয়। এলাকাবাসীর ব্যানারে আয়োজিত সভায় বিশিষ্টজন হাবিবুর রহমান বাবু সভাপতিত্ব করেন।

মাদক বিরোধী এ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির মনোনীত এমপি প্রার্থী সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকার। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ।

সভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক জিকরুল হক, নীলফামারী জেলা বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মজনু, নীলফামারী বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সৈয়দপুর উপজেলা বিএনপি র সভাপতি ও কামারপুকুর ইউপির সাবেক চেয়ারম্যান রেজাউল করিম লোকমান, সাংবাদিক মোঃ মাইনুল হক, ইউপি সদস্য জাহেদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আব্দুল খালেক শুকারু, মসজিদের পেশ ইমাম আইয়ুব আলী, আব্দুর রাজ্জাক, আমির হোসেন চাচা, শাহিনুর রহমান, আরমান হোসেন, আজিজুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, সমাজের অপকর্ম সৃষ্টির নেপথ্য নায়ক হলো মাদক। আর এর হোতা হলো মাদক কারবারীরা। এজন্য সমাজে অপরাধ প্রবণতা কমাতে মাদক কারবারীকে আগে নির্মুল করতে হবে। তবে বক্তাদের এই অঙ্গিকারে এলাকাবাসীও একাট্টা হয়েছে মাদকের বিরুদ্ধে। 

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ২
নওগাঁয় প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ২
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত