• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বন্যার্তদের পাশে দাঁড়াতে যুবদলের আহ্বান

নিজস্ব প্রতিবেদক    ৯ জুলাই ২০২৬, ০২:২৭ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে দেশের কয়েকটি অঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে যুবদল।

বৃহস্পতিবার (৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোমেন মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।

কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বন্যাকবলিত এলাকায় জেলা, মহানগর এবং অধীনস্থ ইউনিটের নেতৃবৃন্দকে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
পাহাড়ধসে বান্দরবান-কক্সবাজারে ৭ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত
খাগড়াছড়িতে নিম্নাঞ্চল প্লাবিত, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
ছবি: সংগৃহীত
৩ নদীর পানি বিপৎসীমার ওপর, হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ