• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাজধানীর আগারগাঁওয়ে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড

ভিওডি বাংলা ডেস্ক    ৯ জুলাই ২০২৬, ০৭:০২ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে একটি রেস্টুরেন্টের পেছনের অংশে গ্যাস বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে আগুন পাশের একটি ভবনেও ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে আগারগাঁওয়ের ৬০ ফিট সড়কে অবস্থিত ‘কলাপাতা’ নামের একটি রেস্টুরেন্টের পেছনের অংশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তাদের টানা প্রায় ৩৫ মিনিটের প্রচেষ্টার পর রাত ১০টা ২০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্টরা কাজ করছেন।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
সিসিটিভি বিশ্লেষণে রহস্য উদ্ঘাটন অটোরিকশা চালক হত্যা মামলায় তিন ছিনতাইকারী আটক
ছবি: সংগৃহীত
যাত্রাবাড়ীতে ছয় যুবক গ্রেপ্তার আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন ইসলামী আন্দোলনের
আতিকুর রহমান রুমনের হাত থেকে উপহার গ্রহণ করছেন সিকিউরিটি গার্ড আব্দুস সালাম।ছবি: ভিওডি বাংলা
এটিএম বুথের নিরাপত্তারক্ষীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী